দুজনের এত মিল!

গঞ্জালো হিগুয়েইন ও করিম বেনজেমার মধ্যে মিল খুঁজতে বললে প্রথমে কী বলবেন? দুজনই স্ট্রাইকার, দুজনই রিয়াল মাদ্রিদে খেলেন, এই তো! কিন্তু মিলের এখানেই শেষ নয়, মাত্র শুরু। দুজন জন্মেছেন মাত্র নয় দিনের ব্যবধানে, তা-ও আবার একই দেশে! বেনজেমা জন্মভূমির হয়ে খেললেও হিগুয়েইন অবশ্য বেছে নিয়েছেন বাবার দেশকে। ডানের ছকের বাইরেও দুজনের আরেকটি বিস্ময়কর মিল হতে হতে হয়নি। লা লিগায় গত তিন মৌসুমে ৪৮ গোল করেছেন হিগুয়েইন, বেনজেমা আর একটি গোল করলেই এখানেও সংখ্যাটা সমান হয়ে যেত!
গঞ্জালো হিগুয়েইন করিম বেনজেমা
২৫ বয়স ২৫
৬ উচ্চতা (ফুট) ৬
রিয়াল মাদ্রিদ ক্লাব রিয়াল মাদ্রিদ
৮৩ কেজি ওজন ৮৩ কেজি
স্ট্রাইকার পজিশন স্ট্রাইকার
১৯৮৭ জন্মসাল ১৯৮৭
ডিসেম্বর জন্মমাস ডিসেম্বর
ধনু রাশি ধনু
ডান পছন্দের পা ডান
ফ্রান্স জন্মভূমি ফ্রান্স
০.৪৭ ম্যাচপ্রতি গোল (ক্লাবে) ০.৪৭
২০০৪ পেশাদার ক্যারিয়ার শুরু ২০০৪
তথ্যসূত্র: ওয়েবসাইট