আগে কখনো টাইগার উডসের সঙ্গে নিজের গোপন প্রেমের কথাটা স্বীকার করেননি লিন্ডসে ভন। তবে জানাজানি হয়ে যাওয়ার পর তাই সম্পর্ক নিয়ে আর কোনো রাখঢাক করছেন না আমেরিকান এই স্কিয়ার। গলফার প্রেমিককে নিয়ে নাকি তিনি দারুণ খুশি। হবেই তো। পছন্দ-অপছন্দ, চিন্তাভাবনা সবই যে দুজনের একই রকম। এত ভালোবাসেন বলেই কিনা স্কি রেসিং থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন, একান্তে সময় কাটাচ্ছেন। চোখের আড়াল করছেন না টাইগার উডসকে। না করাই উচিত। আড়াল হলেই উডস আবার কোনো অঘটন ঘটিয়ে ফেলেন কি না, কে বলতে পারে! ওয়েবসাইট।