দুটি দল সাড়া দেয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাফুফের শর্ত মেনে বাংলাদেশ লিগের দ্বিতীয় পর্বে খেলার জন্য ছয়টি দল লিখিত সম্মতি জানিয়েছে। দলগুলো হলো—অগ্রণী ব্যাংক, সিলেট বিয়ানীবাজার, কক্স সিটি, উত্তরা বারিধারা, ভিক্টোরিয়া ও ওয়ারী। তবে জানা গেছে, উত্তর বারিধারা সম্মতি জানালেও তাদের কিছু দাবি-দাওয়া বাফুফের দরবারে পেশ করেছে। মূল সুর—‘টাকা চাই’।চট্টগ্রাম আবাহনী আজ সম্মতি দেবে। লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী জানিয়েছেন, ‘চট্টগ্রাম মোহামেডান ও নারায়ণগঞ্জের শুকতারার সাড়া পাইনি।’ উল্লেখ্য, গত পরশু ছিল ক্লাবগুলোর সম্মতি দেওয়ার শেষ দিন।