দুটি ম্যাচই ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ লিগে কালকের দুটি ম্যাচই ড্র হয়েছে। কক্সবাজার স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ও চট্টগ্রাম মোহামেডান ম্যাচ ১-১, ফেনী স্টেডিয়ামে ফেনী সকার-আরামবাগ গোলশূন্য।চট্টগ্রাম দুই প্রধানের লড়াইয়ে গোল দুটি হয়েছে ম্যাচের প্রথম ১০ মিনিটেই। প্রথম মিনিটেই তৌহিদের থ্রু থেকে নাইজেরিয়ান স্ট্রাইকার পিটার এগিয়ে নেন আবাহনীকে। এরপর ৯ মিনিটে প্রতি-আক্রমণ থেকে কর্নার আদায় করে নেয় মোহামেডান। ওই কর্নারেই হেডে সমতা ফেরান লাইবেরিয়ান জেরি ওডেসকো। কক্সবাজারে ফোন করে জানা গেল, চট্টগ্রাম আবাহনী এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ম্যাচে প্রাধান্য ছিল তাদেরই।চট্টগ্রাম আবাহনীর এটি দ্বিতীয় ড্র। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ২। সমান ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে চট্টগ্রাম মোহামেডানের পয়েন্ট ৪। আরামবাগের ৫ আর সকারের ৩।দায় মোহামেডানের: ঢাকা মোহামেডানের দুই সমর্থক খোকন ও সেলিমকে বাংলাদেশ লিগে এক মাস অবাঞ্ছিত এবং ১০ হাজার টাকা করে জরিমানা করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। গত ৮ জানুয়ারি চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে ঢাকা মোহামেডানের ম্যাচ শেষে এই দুই সমর্থক রেফারিকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রেফারি তাঁর রিপোর্টে এঁদের অভিযুক্ত করেন। জরিমানার ২০ হাজার টাকা ৭ দিনের মধ্যে মোহামেডানকে জমা দিতে হবে। সমর্থকদের সামলাতে না পারার দায় যে মোহামেডানেরই।