দুটিতে সাকিব এখন তিনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাঙ্কিংয়ের বিচারে একসময় তাঁকে অবিসংবাদিত বিশ্বসেরাই বলা যেত। টেস্ট-ওয়ানডে দুটিতেই অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন বেশ কিছু দিন। পরে ওঠা-নামা থাকলেও সেটা ছিল এক-দুইয়ের মধ্যেই। দীর্ঘদিন পর দুটিতেই এখন তিনে সাকিব আল হাসান। এশিয়া কাপের পারফরম্যান্সে সাকিবকে তিনে ঠেলে দুইয়ে উঠে গেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। শীর্ষে মোহাম্মদ হাফিজ। টেস্টের দুই নম্বর জায়গা হারিয়েছেন আগেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পারফরম্যান্সে শীর্ষে উঠে গেছেন দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার। এক থেকে দুইয়ে নেমেছেন রবিচন্দ্রন অশ্বিন। টি-টোয়েন্টিতে অবশ্য কখনোই শীর্ষে উঠতে পারেননি সাকিব। সেরা র্যাঙ্কিং ছিল গত বছরের মে মাসে তিন নম্বর। ওয়ার্ল্ড টি-টোয়েন্টি শুরু করবেন চার নম্বরে থেকে। ওয়ানডের মতো টি-টোয়েন্টিরও শীর্ষে হাফিজ। এরপর শেন ওয়াটসন ও যুবরাজ সিং।