দুদলেরই টানা ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরপেক্ষ টেস্টের জন্য নতুন একটি অনার্স বোর্ড বসানো হয়েছে লর্ডসে। তাতে নাম লেখানোর ইচ্ছে নিশ্চয়ই ছিল শেন ওয়াটসন ও মার্কাস নর্থের। ইচ্ছে পূরণ হয়েছে। তবে যেভাবে হলো, টেস্ট শুরুর আগে কি তা ভেবেছিলেন তাঁরা? প্রথম ইনিংসে ওয়াটসনের ৫ উইকেটে তাও খুব বেশি বিস্ময় নেই। অলরাউন্ডার তিনি, টেস্টে আগে কখনো ৫ উইকেট না পেলেও নিয়মিতই বোলিং করেন। কিন্তু তাই বলে নর্থ!কাল ৬ উইকেট নিয়ে পাকিস্তানকে ধ্বংস করলেন নর্থই। ১৫০ রানের বড় জয়ে পাকিস্তানের বিপক্ষে টানা জয়ের ধারা অব্যাহত রাখল অস্ট্রেলিয়া। ‘অননুমেয়’ পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে ভীষণ রকম ‘অনুমেয়’, হারল তারা টানা ১৩ টেস্ট। কোনো এক দেশের বিপক্ষে টেস্টে টানা জয় বা হারের বিশ্বরেকর্ড এটি। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা ১৬টি টেস্ট জয়বিহীন কাটল পাকিস্তানের, সর্বশেষ জয়টি ছিল ১৯৯৫ সালের ডিসেম্বরে।তবে জয়ী ও পরাজিত দুদলই কাল পেয়েছে দারুণ এক উপহার, দুদলের প্রত্যেককে দেওয়া হয়েছে ক্রিকেটের ‘বাইবেল’ নামে পরিচিত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক-এর একটি করে কপি। ৯৮ বছর পর লর্ডসের নিরপেক্ষ টেস্টে ব্যতিক্রম ছিল আরেকটি। ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়েছে দুদলের দুজনকে। সেই দুজনের আবার দারুণ মিল। দুজনই বাঁহাতি ওপেনার, দুই ইনিংসেই দলের সর্বোচ্চ রান তাঁদের—সালমান বাট ও সাইমন ক্যাটিচ।গত অ্যাশেজ সিরিজেও ওভাল টেস্টে ইনিংসে ৪ উইকেট পেয়েছিলেন নর্থ। তার পরও বোলার নর্থের পরিচয় শুধুই খণ্ডকালীন অফ স্পিনার। কাল হয়ে গেলেন রিকি পন্টিংয়ের গোপন অস্ত্র। বাট ও অভিষিক্ত আজহার আলীর ১০২ রানের জুটিটা ভেঙেছিলেন হিলফেনহস। এরপর আরেক অভিষিক্ত উমর আমিনকে নিয়ে আরেকটি বড় জুটি গড়ার সম্ভাবনা জাগাচ্ছিলেন বাট। দুই বাঁহাতির জুটি ভাঙার জন্য নর্থকে বোলিংয়ে আনলেন পন্টিং, প্রথম বলেই লেগ স্টাম্পের বাইরের বল ফ্লিক করতে গিয়ে স্টাম্পড হয়ে গেলেন বাট। এরপর এক প্রান্ত থেকে বোলিং করে গেলেন নর্থ, জুটি হিসেবে পেলেন অভিষিক্ত লেগ স্পিনার স্টিভেন স্মিথকে। প্রথম ইনিংসে বলই হাতে না পাওয়া স্মিথ আগের দিন পেয়েছিলেন প্রথম টেস্ট উইকেট। কাল পেলেন আরও দুটি।পাকিস্তানের ব্যাটসম্যানদের ব্যর্থতার মহড়ায় উজ্জ্বল ব্যতিক্রম সালমান বাট। তবে সামনেই আরও কঠিন সময় অপেক্ষা করছে এই ওপেনারের জন্য, হেডিংলিতে দ্বিতীয় টেস্টের পর থেকে নেতৃত্বভারও হয়তো চাপছে তাঁর কাঁধে! ওয়েবসাইট।নর্থ ৬/৫৫১৮৮৪ সালে লর্ডসে অনুষ্ঠিত প্রথম টেস্টে ইনিংসে ৬ উইকেট পেয়েছিলেন জোয়ি পামার। ১২৬ বছর পর আবার এখানে ইনিংসে ৫ উইকেট পেলেন কোনো অস্ট্রেলিয়ান অফ স্পিনার।