দুদলেরই সম্ভাবনা সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বাধা পেরিয়ে গেল ভারত। ‘ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচটির লাগাম আমাদের হাতেই আছে’—ভারতীয়রা এটাও বুুঝিয়েছে। এতে একটা স্বপ্ন সত্যি হতে চলেছে। ভারত-পাকিস্তান লড়ছে সেমিফাইনালে। অনেক দিন পর সীমান্তের দুপাড়েই সব চোখ থাকবে টেলিভিশনের পর্দায়। এই ম্যাচ নিয়ে সবাই বুঁদ হয়ে থাকবে। অথচ এদের অনেকেই সাধারণত খেলাটা দেখে না।ভাগ্যক্রমে এখন লোকজন কিছুটা হলেও খেলাটা বুঝতে শিখেছে। তারা জানে এমন ম্যাচে জয়ই সব নয়। হারলেও সব শেষ হয়ে যায় না। আমার পাকিস্তানের জন্য পক্ষপাত আছে, তবু মনে করি দুদলেরই ফাইনালে যাওয়ার সম্ভাবনা সমান। আমি দুদলকেই বিশ্লেষণ করেছি, শেষ কয়েকটা ম্যাচে পাকিস্তানকে অজেয় মনে হয়েছে। বিশ্বকাপ ও পাকিস্তানের মাঝখানে বাধা হতে পারে এমন কোনো দুর্বলতা আমি খুঁজে পাচ্ছি না।শোয়েব আখতারকে তারা খেলাবে কি খেলাবে না, এই সিদ্ধান্তটাই শুধু পাকিস্তানকে নিতে হবে। দলীয় সমন্বয়টা ভালো, আর সবকিছুই ঠিকঠাক এগোচ্ছে বলেই মনে হচ্ছে। আফ্রিদির জায়গায় আমি হলে শোয়েবকে অবশ্যই খেলাতাম। আমি শোয়েবের সঙ্গে কথা বলেছি, ওকে নেটে বল করতে দেখেছি। আমার মনে হয়েছে, অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেও শোয়েবকে নিয়ে বাজিটা খেলাই যায়।বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলে অনেক নড়বড়ে পরিস্থিতিতেও নিজেদের বের করে এনে সামর্থ্যের পরিচয় দিয়েছে শক্তিশালী ভারত। নিজেদের মাঠে খেলা, তাই কিছুটা বাড়তি চাপ থাকলেও তারা পুরো আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে। জহির অবিশ্বাস্য বল করলেও বলব, বোলিংটাই ভারতের সমস্যা।ভারতের মূল শক্তি ব্যাটিং। তবে পাকিস্তানই একমাত্র দল যারা ভারতের ব্যাটিং ধসিয়ে দিতে পারে। ভারতীয় ব্যাটসম্যানরা পাকিস্তানি পেসারদের সামলাতে পারলেও ক্রিজে এসে নতুন ব্যাটসম্যানরা স্পিন সামলাতে হিমশিম খেতে পারে। অন্ততপক্ষে শুরুর দিকটায়। আমি নিশ্চিত মোহালির উইকেট তার ঐতিহ্য বদলে এবার স্পিনারদের সাহায্য করবে। আমার মনে হয় না ভারতীয়রা উমর গুল ও শোয়েবের মতো বোলারকে ফাস্ট ও বাউন্সি উইকেট দেওয়ার সাহস দেখাবে।মোটের ওপর এটি ভারত-পাকিস্তান ম্যাচের সেই চিরায়ত উত্তেজনায় ঠাসা আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে। জিতবে সেরা দলটিই। সমর্থককে জয়-পরাজয় মেনে নিতে হবে।