প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু শেষ হওয়া ১৮তম দুবাই ওপেন দাবায় ভালো করতে পারেননি বাংলাদেশের দাবাড়ুরা। ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ৭২তম হয়েছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব। সমান পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন অবশ্য ৮২তম। সাড়ে চার পয়েন্ট পাওয়া গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৯০তম। ৪৬ জন গ্র্যান্ডমাস্টার, ৮ জন মহিলা গ্র্যান্ডমাস্টার ও ৩৯ জন আন্তর্জাতিক মাস্টার অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়।