দুবাই ওপেনে জিয়া ১৫তম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৬তম দুবাই ওপেন দাবায় ১৫তম হয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। নয় খেলায় ছয় পয়েন্ট পাওয়ার পথে জিয়া মঙ্গলবার শেষ রাউন্ডে হারিয়েছেন ভারতের কৃষ্ণাকে। এই টুর্নামেন্ট থেকে সাতটি রেটিং পয়েন্ট পেয়েছেন তিনি। নয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ফ্রান্সের গ্র্যান্ডমাস্টার এডওয়ার্ড রোমেইন। ৩৯ দেশের ১৪৮ জন দাবাড়ুর মধ্যে গ্র্যান্ডমাস্টার ছিলেন ৩৮ জন।