দুবাই ওপেনে শীর্ষে ফাহাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবাই ওপেন দাবার জুনিয়র (অনূর্ধ্ব-১৪) বিভাগে শীর্ষে রয়েছে ফাহাদ রহমান। সাত ম্যাচে সাড়ে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে দেশের সর্বকনিষ্ঠ এই ফিদে মাস্টার। গত পরশু সপ্তম রাউন্ডে ফাহাদ হারিয়েছে ভারতের রাহুল শ্রীবাস্তবকে। নয় রাউন্ডের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১২ দেশের ১১০ জন দাবাড়ু। টুর্নামেন্টের প্রাইজমানি ১০ হাজার ডলার।