দুবাই টেস্টে শক্ত অবস্থানে দক্ষিণ আফ্রিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাশিম আমলা আর জ্যাক ক্যালিসের সেঞ্চুরিতে দুবাই টেস্টের চতুর্থ দিনে শক্ত অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। ১৩৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে আজ সারা দিনই পাকিস্তানি বোলারদের হতাশায় ডুবিয়েছেন ক্যালিস আর আমলা। তৃতীয় উইকেট জুটিতে যোগ করেছেন ২৪২ রান। পাকিস্তানকে ৪৫১ রানের টার্গেট দিয়ে ইনিংস ঘোষণা করার আগ পর্যন্ত ক্যালিস ১৩৫ ও আমলা ১১৮ রানে অপরাজিত ছিলেন।জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই দুটি উইকেট খুইয়েছে পাকিস্তান। সংগ্রহ করেছে ১০৯ রান। ৩৪ রান করে ডেল স্টেইনের বলে জোহান বোথার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন মোহাম্মদ হাফিজ। ২২ রান করে বোথার বলে ক্যালিসের তালুবন্দী হয়েছেন তৌফিক উমর। কাল পঞ্চম দিনে জয়ের জন্য পাকিস্তানের দরকার ৩৪২ রান আর দক্ষিণ আফ্রিকার দরকার আট উইকেট। ক্রিকইনফো।