দুবাই যাচ্ছে প্রতিবন্ধী ক্রিকেট দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিসির শারীরিক প্রতিবন্ধীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে আজ দুবাই যাচ্ছে বাংলাদেশ দল। ১৬ জনের বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার আলম খান। ত্রিদেশীয় এই টুর্নামেন্টের দুটি দল ইংল্যান্ড ও পাকিস্তান।
২০ অক্টোবর দুবাইয়ে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। একই দিন বিকেলে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ২৪ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল।