দুবাইয়ে ফেদেরারের পঞ্চম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারলেন না অ্যান্ডি মারে। স্কটিশ এই টেনিস তারকাকে ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে গতকাল শনিবার দুবাই চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার।১৬টি গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী ফেদেরারের এটি দুবাইয়ে পঞ্চম শিরোপা। ম্যাচ শেষে উচ্ছ্বসিত ফেদেরারের প্রতিক্রিয়া, ‘আমি জানতাম, অ্যান্ডির বিপক্ষে আমাকে আক্রমণাত্মক থাকতে হবে। তবে অবশ্যই তা বাড়াবাড়ির পর্যায়ে নয়। আমি মনে করি, সঠিক কাজটা করতে পেরেছি আমি।’৩০ বছর বয়সী ফেদেরার বলেন, ‘আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই। গত বছরের মাঝামাঝিতে যে অবস্থায় ছিলাম, এর চেয়ে এখন অনেক ভালো খেলছি। ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছি আমি। এখন শুধু এটাকে ধরে রাখতে হবে।’টেনিসের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচকে বিদায় করে ফাইনালে উঠেছিলেন ২৪ বছর বয়সী অ্যান্ডি মারে। অথচ শিরোপার লড়াইয়ে ফেদেরারের কাছে পাত্তাই পাননি তিনি। তবে কোনো অজুহাত নয়, ব্যর্থতার দায় নিজের কাঁধেই চাপিয়েছেন মারে, ‘দ্বিতীয় সেটে আমি অনেক বেশি ভুল করেছি। ফেদেরারও প্রথম সেটের চেয়ে দ্বিতীয় সেটে বেশ আক্রমণাত্মক ছিলেন। রয়টার্স।