দুবার হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই আগুনের গোলার মতো ছুটে যাওয়া ইয়র্কার। সেই রংচঙে চুলের বোলারটির উল্লাস। কাল এই বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচটি খেলতে নেমেই গতবারের স্মৃতি ফিরিয়ে এনেছিলেন লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কান ফাস্ট বোলারের নাম ঢুকে গেল ইতিহাসে। প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে দুটো হ্যাটট্রিকের রেকর্ড হয়ে গেল তাঁর। বিশ্বকাপে কেন, ওয়ানডে ইতিহাসেই দুটো হ্যাটট্রিকের রেকর্ড আছে আর মাত্র তিনজনের—ওয়াসিম আকরাম, সাকলায়েন মুশতাক ও চামিন্ডা ভাসের। ১৯৮৯ সালে ওয়েস্ট ইন্ডিজ, পরের বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন আকরাম। সাকলায়েনের দুটো হ্যাটট্রিকই জিম্বাবুয়ের বিপক্ষে—প্রথমটি ১৯৯৬ সালে, পরেরটি ১৯৯৯ বিশ্বকাপে। ভাসেরও একটি হ্যাটট্রিক বিশ্বকাপে, ২০০৩ সালে, বাংলাদেশের বিপক্ষে; প্রথমটি ভাস করেছিলেন এর দুই বছর আগে, প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। ওয়ানডেতে সব মিলে ২৯টি হ্যাটট্রিক হয়েছে, করেছেন ২৫ জন। এই তালিকায় আছেন দুজন বাংলাদেশিও। শাহাদাত হোসেন ও আবদুর রাজ্জাক। দুটোই এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। শাহাদাত ২০০৬ সালে, রাজ্জাক গত বছর।লক্ষ করুন