নাটকীয় সিরিজটায় কাল সারা দিনে নাটক বলতে গেলে হয়ইনি। এ জন্যই কি চা-বিরতির ঠিক আগে এত বড় নাটক!চা-বিরতির ঠিক আগের বলে ইশান্ত শর্মাকে ফ্লিক করেছিলেন এউইন মরগান। মিড উইকেট সীমানায় পড়িমড়ি করে কোনো রকমে বলটি ফেরান প্রাভিন কুমার। চার হয়ে গেছে ভেবে বলটি ফেরত পাঠান আলসে ভঙ্গিতে। ব্যাটসম্যানরাও চার হয়ে গেছে এবং সেই সঙ্গে চা-বিরতি হয়ে গেছে ভেবে ক্রিজের বাইরে চলে আসেন। কিন্তু আম্পায়ারা তখনো চা-বিরতির সংকেত দেননি। ফিরতি বল ধরে বেল ফেলে দেন অভিনব মুকুন্দ। টিভি রিপ্লে নিশ্চিত করে, বলটি চার ছিল না। ভারতীয়রা রানআউটের আবেদন করেন। আউট না দেওয়া ছাড়া উপায় ছিল না আম্পায়ারের, রানআউট ইয়ান বেল!ফেরার পথে আম্পায়াররা ধোনিকে জিজ্ঞাসা করেন, নৈতিক দিক বিবেচনা করে আবেদন প্রত্যাহার করা হবে কি না। ধোনি সরাসরি জানিয়ে দেন ‘না’। কিন্তু চা-বিরতির সময় স্ট্রাউস ও অ্যান্ডি ফ্লাওয়ার ভারতের ড্রেসিংরুমে গিয়ে আবেদন তুলে নেওয়ার অনুরোধ জানান। সতীর্থদের সম্মতিতে আবেদন তুলে নেন ধোনি। রানআউট হওয়া বেল তাই আবার শুরু করলেন ব্যাটিং! অর্ধেক ডিআরএস, ভ্যাসলিন ও হটস্পট নিয়ে এমনিতেই চলছে বিতর্কের ঝড়। আরেকটি বড় বিতর্ক থেকে অন্তত রক্ষা পেল সিরিজটা। ধোনিকে কেউ হয়তো শুনিয়ে থাকবেন ৩৭ বছর আগের একটি ঘটনা। ১৯৭৩ সালে পোর্ট অব স্পেনে ১৫৮ রানের ইনিংসটার পথে দিনের শেষ বলে এভাবেই কালিচরণকে রানআউট করেছিলেন টনি গ্রেগ। কিন্তু নৈতিক দিক ভেবেই পরদিন সকালে আবেদন তুলে নিয়েছিলেন সেই সময়ের ইংলিশ অধিনায়ক মাইক ডেনিস।বেঁচে যাওয়া বেল যুবরাজের বলে লক্ষ্মণের হাতে ক্যাচ দেওয়ার আগে ২০৬ বলে ২৪ চারে ১৫৯ রান করেন। স্ট্রাইক রেট (৭৭.১৮) কিছুটা ওয়ানডেসুলভ। এমনকি পিটারসেনের সঙ্গে ১৬২ রানের জুটি গড়ার সময় পিটারসেনের চেয়েও আক্রমণাত্মক ছিলেন তিনি। পরে ব্যাট করতে নামা মরগান, প্রায়র ও ব্রেসনানেরটা একেবারেই তাই। মরগান ৭০ রান করেছেন ৮৮ বলে, ৬৪ রান করে উইকেটে থাকা প্রায়র খেলেছেন ৫৫ বল, আরেক অপরাজিত ব্যাটসম্যান ব্রেসনানের ৪৭ রান ৬৬ বলে।দিনের শুরু থেকেই পাল্টা আক্রমণে ভারতীয় বোলারদের দিশেহারা করেছেন বেল, এরপর মরগান-ব্রেসনান। সব মিলে দিন শেষে ইংল্যান্ডের রান ৬ উইকেটে ৪৪১। রান তোলার হারটাও প্রায় ওয়ানডের মতো, ৪.৩৬। ওয়েবসাইট।প্রথমতিন নম্বরে ৩৪ ইনিংস খেলে প্রথম সেঞ্চুরি পেলেন বেল