দুরন্ত রাজশাহীর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএল টি-টোয়েন্টি প্রতিযোগিতার নবম ম্যাচে আজ মিরপুরে সিলেট রয়্যালসকে ১৬ রানে হারিয়েছে দুরন্ত রাজশাহী।টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল রাজশাহী। ক্যারিবীয় ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসের ৭২ রানের ওপর ভর করে শেষ পর্যন্ত রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৭১ রান। জবাবে ৪ উইকেটে ১৫৫ রান তুলতে সক্ষম হয় সিলেট।ম্যাচের শুরুটা অবশ্য হতাশারই ছিল রাজশাহীর। ২৫ রান তুলতেই উদ্বোধনী দুই ব্যাটসম্যানকে হারিয়ে বসে দলটি। তবে প্রাথমিক ধাক্কাটা সামলে নেয় স্যামুয়েলস ও অধিনায়ক মুশফিকুর রহিমের ৫৬ রানের জুটি। ব্যক্তিগত ৩৩ রানে সাজঘরে ফেরেন মুশফিকুর। তাঁর বিদায়ের পর আব্দুল রাজ্জাককে নিয়ে রানের চাকা সচল রাখেন স্যামুয়েলস। দলীয় সর্বোচ্চ ৭২ রানের ইনিংসের পথে স্যামুয়েলস হাঁকেন ৩টি চার ও পাঁচটি ছয়। রাজ্জাক করেন ৩০ রান। সিলেটের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন অলক কাপালি। দুটি করে উইকেট নেন সোহেল তানভীর ও পিটার ট্রেগো।১৭২ রানের লক্ষ্যে খেলতে নামা সিলেটের শুরুটা দুর্দান্ত হয়েছিল। উদ্বোধনী দুই ব্যাটসম্যান কামরান আকমল ও ইমরুল কায়েসের সংগ্রহ যথাক্রমে ৫৬ ও ২২ রান। অধিনায়ক ট্রেগো করেন ৩৭ রান। তবে বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় সিলেটকে।সংক্ষিপ্ত স্কোর:দুরন্ত রাজশাহী: ১৭১/৮ (২০ ওভার)স্যামুয়েলস ৭২, মুশফিকুর ৩৩সিলেট রয়্যালস: ১৫৫/৪ (২০ ওভার)কামরান ৫৬, ট্রেগো ৩৭