দুরন্ত রাজশাহীর দুরন্ত জুনায়েদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৮ বলে অপরাজিত ৮৮ রান—১০টি চার ও ৩টি ছয়। দানবীয় এই ইনিংসের পরও শেষ হাসি হাসতে পারলেন না ফিল মুস্টার্ড। পাল্টা আরেকটি দানবীয় ইনিংস খেলে মুস্টার্ড ও তাঁর দল বরিশাল বার্নার্সের হাসি কেড়ে নিয়েছেন জুনায়েদ সিদ্দিকি।মুস্টার্ডের ব্যাটের ওপর ভর করে ৩ উইকেটে ১৯২ রান তুলেছিল টসজয়ী বরিশাল। কিন্তু বড় সংগ্রহের পরও হার এড়াতে পারেনি দলটি। শাহজাইব হাসান, জুনায়েদ সিদ্দিকি ও মারলন স্যামুয়েলসের তাণ্ডবে ৯ উইকেটের দারুণ এক জয় পায় দুরন্ত রাজশাহী।উদ্বোধনী জুটিতে রাজশাহীকে ৯৩ রান এনে দেন শাহজাইব ও জুনায়েদ। ২২ বলে ৪৬ রানের ঝোড়ো এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন শাহজাইব। তবে জুনায়েদকে ফেরাতে পারেননি বরিশাল বার্নার্সের বোলাররা। ১৭ বল বাকি থাকতেই দলকে ‘অবিশ্বাস্য’ এক জয় এনে ৮৯ রানে অপরাজিত থাকেন তিনি। ৫১ বলে জুনায়েদের এই ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছয়ের মার। ৩০ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন স্যামুয়েলস।সংক্ষিপ্ত স্কোর:বরিশাল বার্নার্স ১৯২/৩ (২০ ওভার)মুস্টার্ড ৮৮*, শেহজাদ ৪৪দুরন্ত রাজশাহী: ১৯৩/১ (১৭.১ ওভার)জুনায়েদ ৮৯*, স্যামুয়েলস ৫৪*, শাহজাইব ৪৬টস: বরিশালফল: রাজশাহী ৯ উইকেটে জয়ী