দুর্গমযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপা লিগের বাছাইপর্বের ম্যাচ। স্কটল্যান্ডের ক্লাব অ্যাবারডিনকে যেতে হবে বেশ অনেকটা পথ। ইউরোপ তো ‘একরত্তি’ একটা মহাদেশ, কত দূরই বা আর যেতে হবে! সমস্যা হচ্ছে যেতে হচ্ছে কাজাখস্তানের আলমাতিতে। সেখানে প্রতিপক্ষ কাজাখ ক্লাব কাইরাত আলমাতি। জায়গাটা আসলে ইউরোপ বললে ভুল হবে, চীনের একেবারে পাশে। সংখ্যার হিসাবে অ্যাবারডিনকে পাড়ি দিতে হবে পাক্কা ৩ হাজার মাইল! নিউইয়র্ক যেতে হলে এর চেয়ে কম দূরত্ব ভ্রমণ করতে হয়। এমনকি রহস্যময় বারমুডায় যেতেও এতটা পথ পাড়ি দেওয়ার দরকার নেই। বড় ভ্রমণক্লান্তি, সঙ্গে ভিন্ন পরিবেশ, অচেনা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া তো আছেই। আর আলমাতি একেবারে পুঁচকে ক্লাবও নয়, বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়নস লিগজয়ী খেলোয়াড় আনাতোলি তিমোশাকও খেলে গেছেন এখানে। অ্যাবারডিনের সামনে তো বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে। মেইল অনলাইন।