দুর্ঘটনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতে গুলি লেগেছে। তবু নিজেকে ভাগ্যবান ভাবতে পারেন হোসে কানসেকো! গুলিতে যে প্রাণটাই যেতে পারত মেজর লিগ বেসবলের সাবেক এই খেলোয়াড়ের। গত মঙ্গলবারের ঘটনা। লাস ভেগাসের বাড়িতে বন্দুক পরিষ্কার করার সময় গুলিতে আহত হন কিউবান বংশোদ্ভূত এই আমেরিকান। হয়তো অসাবধানতায় ট্রিগারে চাপ পড়েছিল! ২০০১ সালে সর্বশেষ মেজর লিগ বেসবলে খেলা কানসেকোর আরও পরিচয় আছে। বেসবল ছাড়ার পর অংশ নিয়েছেন প্রতিযোগিতামূলক বক্সিং এবং মার্শাল আর্টেও! খারাপ কারণেও খবর হয়েছেন, ২০০৫ সালে যেমন ধরা পড়েছিলেন ডোপ টেস্টে। এএফপি।