দুর্ঘটনার পর আশঙ্কামুক্ত বেনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটু হলেই জীবন সংশয় হতে বসেছিল। পরশু গাড়ি চালিয়ে সিডনির নিজ বাড়িতে ফিরছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি আঘাত করে দেয়ালে। কাঁধে ও ঘাড়ে ভীষণ আঘাত  পেয়েছেন রিচি বেনো। বয়সও তো কম হয়নি। ৮৩ বছর বয়সে এমন আঘাতের ধাক্কা সামলে উঠতে পারবেন তো? আশার কথা, অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার বেনো আশঙ্কামুক্তই আছেন।

দুর্ঘটনার পরপরই বেনোকে ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন, চোট পেলেও সেটা খুব গুরুতর কিছু নয়। তাঁর স্ত্রী ড্যাফনে জানিয়েছেন, ‘রিচি খুবই ভালো আছে। শুরুতে আমরা সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। কিন্তু এখন সে ভালো বোধ করছে।’ এখন নাকি নিজের চেয়ে গাড়ির কথা ভেবেই বেশি উদ্বিগ্ন বেনো! এএফপি।