দুর্ঘটনায় চোখে আঘাত জহিরের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোখে অনেক স্বপ্ন তাঁর। দেশের হয়ে একদিন বড় কিছু করবেন। সেই পথে পা-ও ফেলেছেন জহির রায়হান। সম্প্রতি বিশ্ব যুব অ্যাথলেটিকসে ৪০০ মিটার দৌড়ে সেমিফাইনালে উঠেছিলেন বিকেএসপির এই অ্যাথলেট। কিন্তু বড় এক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। শেরপুরে ঈদের পরদিন মোটরসাইকেলে বসেছিলেন ভাইয়ের পেছনে। একটি ভ্যানের সঙ্গে দুর্ঘটনায় ডান চোখে আঘাত পান জহির। প্রথম দিকে কিছুই দেখতে পারছিলেন না। এখন কাছের জিনিস কিছুটা দেখলেও ঝাপসা লাগে। বর্তমানে আছেন বিকেএসপিতে। কাল তাঁর কোচ আবদুল্লাহ হেল কাফি জানিয়েছেন, আজ ঢাকায় এনে ভালো চিকিৎসক দেখানো হবে।