দুর্ঘটনায় নানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলন সেরে বাড়ি ফিরছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মিডফিল্ডার নানি। এমন সময়ই অঘটন। পুলিশের একটি গাড়ি জরুরি ডাক পেয়ে যাচ্ছিল কাছাকাছি কোথাও। সেটির গায়ে আবার পুলিশের গাড়ির চিহ্ন ছিল না। নানির গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে সেই গাড়ির। তবে গুরুতর কিছু হয়নি। পুলিশের একজন বিশেষ কনস্টেবল হালকা চোট পেয়েছেন। তবে নানির ১ লাখ ৮০ হাজার পাউন্ডের বেন্টলি গাড়িটি তো বটেই, ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের গাড়িটিও। এএফপি।