দুর্ঘটনায় মৃত্যু আওয়ানার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থেয়াব আওয়ানাকে মনে আছে? সেই যে গত জুলাইয়ে লেবাননের বিপক্ষে ব্যাকহিলে পেনাল্টি গোল করে হইচই ফেলে দিয়েছিলেন! ইউটিউবের কল্যাণে পরিচিতি পেয়েছিলেন বিশ্বজুড়ে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিশ্রুতিশীল ২১ বছর বয়সী ফুটবলার আবারও সংবাদ শিরোনামে। তবে এবার দুঃখজনক কারণে। সড়ক দুর্ঘটনায় পরশু মারা গেছেন এই তরুণ। আমিরাতের ফুটবল ফেডারেশন গতকাল নিশ্চিত করেছে খবরটি।বানি ইয়াস ক্লাবের ফুটবলার আওয়ানা অনুশীলন শেষে আল আইন থেকে আবুধাবিতে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে আমিরাতের সড়কগুলোই সবচেয়ে বিপজ্জনক। আমিরাতের অনূর্ধ্ব-২৩ দলের এক গোলরক্ষকও গত বছর গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন। ওয়েবসাইট।