দুর্দশা কাটছে না আলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও ইনজুরিতে পড়েছেন জর্ডি আলবা
আবারও ইনজুরিতে পড়েছেন জর্ডি আলবা

ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিন সপ্তাহ ধরে মাঠের বাইরে আছেন। সেরে ওঠার পথেই ছিলেন। তবে এখনই সেটা আর হচ্ছে না। আজ বৃহস্পতিবার আবারও ইনজুরিতে পড়েছেন জর্ডি আলবা। বার্সেলোনার এই ডিফেন্ডার এবার চোট পেয়েছেন বাঁ পায়ের পেশিতে।

২৪ বছর বয়সী আলবাকে আরও ছয় সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে বলে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে নিশ্চিত করেছে বার্সেলোনা, ‘বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করতে গিয়ে বাঁ পায়ের সামনের অংশের পেশিতে চোট পেয়েছেন জর্ডি আলবা। ক্লাবের চিকিত্সকেরা নিশ্চিত করেছেন, ছয় মাসের মতো মাঠে নামতে পারবেন না তিনি।’

ইএসপিএনের খবরে বলা হয়, আগামী মাসে আন্তর্জাতিক ফুটবলে বিরতির আগ পর্যন্ত আলবার মাঠে ফেরার সম্ভাবনা নেই। চ্যাম্পিয়নস লিগে দুটি ম্যাচসহ বার্সার হয়ে মোট ছয়টি ম্যাচ মিস করতে পারেন তিনি।