দুর্দশা কাটছে না বরিশালের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিএলে নিজেদের আগের আট ম্যাচে জয় মাত্র তিনটিতে। মিরপুরে আজ শনিবার ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ম্যাচেও দুর্দশা কাটিয়ে উঠতে পারেনি বরিশাল বার্নার্স।ঢাকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১৪ রান তুলতে সক্ষম হয় বরিশাল। সংগ্রহটাই বলে দেয়, নাটকীয় কিছু না ঘটলে আরেকটি হার সইতে হবে ব্রাড হজের দলকে।ব্যাট হাতে বরিশালের হয়ে সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন আজহার মাহমুদ। তাঁর সংগ্রহ ৩০ রান। এ ছাড়া সাব্বির রহমান ১৮, ফারভিজ মাহারুফ ১৫, ব্রাড হজ ১২ ও অলক কাপালি ১০ রান করেন। ঢাকার হয়ে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, আলফনসো টমাস ও ক্রিস লিডল প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।