দুর্দশা চলছেই সিদ্দিকুরের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের গুয়াংডংয়ের মিশন হিলস গলফ কোর্সে কঠিন সময় পার করছেন সিদ্দিকুর রহমান। কালও ছয়টি বগি করেছেন বাংলাদেশের সেরা গলফার। খেলেছেন পারের চেয়ে ৪ শট বেশি। প্রথম দিনের চেয়ে পিছিয়েছেন পাঁচ ধাপ। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৯ শট বেশি খেলে সিদ্দিকুর আছেন চীনের মু হুর সঙ্গে যৌথভাবে ৭৫তম স্থানে।৭০ লাখ ডলারের পিজিএ ট্যুরের এই টুর্নামেন্টে শীর্ষে আছেন লুই উসথাইজেন। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৬ শট কম খেলেছেন এই দক্ষিণ আফ্রিকান। তথ্যসূত্র: পিজিএ ট্যুর।