দুর্দান্ত আর্সেনাল অসহায় লিভারপুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিভারপুলের গ্লেন জনসন ও পেপে রেইনাকে দর্শক বানিয়ে বল জালে জড়িয়ে দিলেন এই মৌসুমেই আর্সেনালে নাম লেখানো লুকাস পোডলস্কি। আরেক নবাগত সান্তি কাজোরলার বানিয়ে দেওয়া বলে গোল করেছেন এই জার্মান ফরোয়ার্ড। ম্যাচটাও ২-০ গোলে জিতেছে আর্সেনাল। মৌসুমেই এটা তাদের প্রথম জয়। আর ১৯৬৩ সালের পর সবচেয়ে বাজেভাবে লিগ শুরু করল লিভারপুল। আক্রমণ পাল্টা-আক্রমণে ম্যাচটা উপভোগ্য ছিল আগাগোড়া। ৩১ মিনিটে পোডলস্কির গোলের পর মরিয়া হয়ে খেলতে থাকে লিভারপুল। কিন্তু বিরতির পরই উল্টো আরেকটা গোল খেয়ে বসে। একটি গোল বানিয়ে দেওয়ার পর ৬৮ মিনিটে নিজেই গোল করলেন কাজোরলা। এই জয়ে ৩ ম্যাচে আর্সেনালের পয়েন্ট হলো ৫, আর সমান ম্যাচে লিভারপুলের হাতে আছে ১ পয়েন্টই রয়টার্স