দুর্দান্ত জয়ে শুরু বেঙ্গালুরুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল আইপিএলের প্রথম ম্যাচটা খুব একটা উত্তেজনাপূর্ণ বলা যায় না। বেশ সহজ জয়ই পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আইপিএলের ষষ্ঠ আসরটা যে খুব উত্তেজনাপূর্ণই হতে যাচ্ছে সেটার ইঙ্গিত আজ দ্বিতীয় ম্যাচে বেশ ভালোমতোই পাওয়া গেল। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ২ রানের দুর্দান্ত এক জয় দিয়ে এবারের আইপিএল শুরু করেছে রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।জয়ের জন্য ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৪ রানে শেষ হয় মুম্বাইয়ের ইনিংস। বেঙ্গালুরুর পক্ষে ২৭ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেছেন বিনয় কুমার।বেঙ্গালুরুর বিপক্ষে জয়ের জন্য ১৫৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন এ সময়ের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান রিকি পন্টিং ও শচীন টেন্ডুলকার। উদ্বোধনী জুটিতেই তাঁরা যোগ করেছিলেন ৫২ রান। অষ্টম ওভারে দুর্ভাগ্যবশত রানআউটের ফাঁদে পড়েন শচীন। তার আগে ১৯ বল খেলে ২১ রান করেছিলেন লিটল মাস্টার। এক ওভার পরে রিকি পন্টিংও ফিরে যান ২৮ রান করে। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি রোহিত শর্মাও। সাজঘরে ফিরেছেন মাত্র ১১ রান নিয়ে। সেসময় জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৩৮ বলে ৬৯ রান। এ পর্যায়ে জয়ের স্বপ্নটাই জোরদার হয়েছিল স্বাগতিক বেঙ্গালুরুর। চতুর্থ উইকেটে ৩৪ বলে ৬০ রানের জুটি গড়ে ম্যাচের মোড় প্রায় ঘুরিয়েই দিয়েছিলেন দিনেশ কার্তিক ও আম্বাতি রাইডু। শেষ ওভারে জয়ের জন্য মুম্বাইয়ের প্রয়োজন ছিল ১০ রান। হাতে ছিল সাত উইকেট। কিন্তু শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে বেঙ্গালুরুকে দুর্দান্ত এক জয় এনে দেন বিনয় কুমার। টানা দুই বলে রোহিত শর্মা ও রাইডুকে আউট করে দলের জয় নিশ্চিত করেন এই ডানহাতি পেসার। সাজঘরে ফেরার আগে ৩৭ বলে ৬০ রানের ঝড়ো এক ইনিংস খেলেছেন দিনেশ কার্তিক। রাইডুর ব্যাট থেকে এসেছে ১৮ রান।