দুর্দান্ত জয়ে পাকিস্তানের শুরু
স্পট ফিক্সিং কেলেঙ্কারি, তিন ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞা, অধিনায়কত্ব বিতর্ক—সব ছাপিয়ে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হলো পাকিস্তানের। হাম্বানটোটায় অনুষ্ঠিত ম্যাচে ‘দুর্বল’ কেনিয়াকে ২০৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে শহীদ আফ্রিদির দল।কেনিয়ার বিপক্ষে জয়টা প্রত্যাশিতই ছিল। এ ম্যাচকে যদি বড় দলগুলোর বিপক্ষে পাকিস্তানের লড়াইয়ের প্রস্তুতি হিসেবে দেখা হয়, তাহলে বলতে হবে ব্যাটে-বলে সবদিকে প্রস্তুতিটা দারুণ হয়েছে ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়নদের।প্রতিপক্ষ যে-ই হোক, ৭ উইকেটে ৩১৭ রানকে ব্যাটসম্যানদের যথাযথ প্রস্তুতিই প্রমাণ করে। হাফ সেঞ্চুরি করেন চারজন—কামরান আকমল, ইউনুস খান, মিসবাহ উল-হক ও উমর আকমল।কম যাননি পাকিস্তানের বোলাররাও। উদ্বোধনী জুটিতে কেনিয়া তোলে ৩৭ রান। তব ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানি বোলাররা জিমি কামান্ডের দলকে থামিয়ে দিলেন মাত্র ১১২ রানে। আফ্রিদি-ভক্তরা অবশ্য এতে আপত্তি তুলতে পারেন। একাই পাঁচটি উইকেট তুলে নিয়ে কেনিয়াকে থামিয়ে দিয়েছেন তো তাদের প্রিয় তারকাই। উমর গুল নিয়েছেন দুটি উইকেট। ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান: ৩১৭/৭ (৫০ ওভার)উমর ৭১, মিসবাহ ৬৫, কামরান ৫৫, ইউনুস ৫০টমাস ওডয়ো ৪১/৩কেনিয়া: ১১২/১০ (৩৩.১ ওভার)কলিন্স ওবুইয়া ৪৭আফ্রিদি ১৬/৫, গুল ১২/২