দুর্দান্ত লিভারপুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাটট্রিকটা হতেই পারত। পেনাল্টির হ্যাটট্রিক! কিন্তু প্রথম দুটি পেনাল্টি থেকে গোল করার পর স্টিভেন জেরার্ড তৃতীয় স্পটকিকটা লাগালেন পোস্টে। তাতে অবশ্য লিভারপুলের জয় আটকে থাকেনি। ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে ব্রেন্ডন রজার্সের লিভারপুল।
ওল্ড ট্রাফোর্ডে কাল ৩৪ মিনিটেই জেরার্ডের গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। ৪৬ মিনিটে জেরার্ডই বাড়ান ব্যবধান। তৃতীয় পেনাল্টির সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইউনাইটেড ডিফেন্ডার নেমানিয়া ভিদিচকে। ৮৪ মিনিটে তৃতীয় গোলটি দেন লুইস সুয়ারেজ। এএফপি।
আগের দিন পা হড়কেছে চেলসি, নয়জনের দলে পরিণত হয়ে অ্যাস্টন ভিলার কাছে হেরেছে ১-০ গোলে। হেরেও অবশ্য ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষেই আছে তারা।