দুর্নীতি দমন শাখার নতুন প্রধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা শাখার নতুন প্রধান হতে যাচ্ছেন স্যার রনি ফ্ল্যানাগান। আগামী জুনে বর্তমান প্রধান লর্ড পল কন্ডনের দায়িত্বের মেয়াদ শেষ হলেই তাঁর উত্তরসূরি হবেন তিনি। পল কন্ডন ছিলেন লন্ডন মেট্রোপলিটন পুলিশের প্রধান। নতুন প্রধান উত্তর আয়ারল্যান্ড পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা। উলস্টার রাগবি দলেও একসময় খেলতেন। অতীত কাজের অভিজ্ঞতাই আইসিসির দুর্নীতি দমন শাখার প্রধান হিসেবে ফ্ল্যানাগানের কাজটাকে সহজ করে দেবে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইসিসি। ওয়েবসাইট।