দুর্ভাগা মোত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোটেল থেকে টিম বাস তাঁকে ছেড়ে প্রায় যাত্রা শুরু করে দিয়েছিল স্টেডিয়ামের উদ্দেশে। দৌড়ে এসে বাস ধরতে হয়েছে। থিয়াগো মোত্তার হয়তো পরে মনে হয়েছে, বাসটা মিস করলেই ভালো হতো! মাঠে যদি না যেতেন, হয়তো অন্য রকম হতো ফাইনালের ফল। ৫৭ মিনিটে রিকার্ডো মন্তেলিভোর বদলি হিসেবে নেমেছিলেন। ইতালি তখন ২-০ গোলে পিছিয়ে। কিন্তু মাত্র চার মিনিট খেলেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে আসেন এই মিডফিল্ডার। চোটের কারণে মাত্র ২১ মিনিটে প্রথম বদলি নামাতে হয়েছিল সিজারে প্রানদেল্লিকে। দ্বিতীয়ার্ধের শুরুতে দ্বিতীয় বদলি হিসেবে আন্তোনিও ডি নাতালেকে নামান ইতালির কোচ। মোত্তাই ছিলেন শেষ বদলি। শেষ পর্যন্ত আর মাঠে ফিরতে পারেননি। তাঁর পরিবর্তে অন্য কাউকে নামানোর সুযোগও ছিল না। কেউ কোনো লাল কার্ড না দেখেও ভাগ্যের ফেরে শেষ আধা ঘণ্টা তাই ১০ জনের দল নিয়ে খেলেছে ইতালি। এএফপি।