দুর্ভাগারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ন বোর্গ
বিয়ন বোর্গ

চাইলে বিয়ন বোর্গকে একটা ফোন করতে পারেন নোভাক জোকোভিচ। ফাইনালে হারের কোনো সান্ত্বনা হয় না, তার পরও বোর্গই জোকোভিচের মনের অবস্থাটা সবচেয়ে ভালো বুঝবেন। ইউএস ওপেনে পাঁচটি ফাইনাল খেলে জোকোভিচ জিতেছেন মাত্র একটিতে। কিন্তু বোর্গ যে ইউএস ওপেনে চারটি ফাইনাল (১৯৭৬, ’৭৮, ’৮০ ও ’৮১) খেলে সব কটিতেই হেরেছেন! তবে কমপক্ষে পাঁচটি ফাইনাল খেলেছেন, এমন খেলোয়াড়দের মধ্যে জোকোভিচের রেকর্ডই সবচেয়ে খারাপ। কাছাকাছি আছেন আন্দ্রে আগাসি ও ইভান লেন্ডল। ছয়টি ইউএস ওপেনের ফাইনালে উঠে আগাসি জিতেছেন মাত্র দুটিতে। লেন্ডল আটটি ফাইনাল খেলে হেরেছেন পাঁচটিতে। উন্মুক্ত যুগের আগে বিল জনস্টন আটটি ফাইনালের ছয়টিতে হেরেছিলেন।