দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিত্তবৈভব বেশি থাকলেও জ্বালা। পরের বছরও যদি আয়টা একই রকম না হয়, এ নিয়ে দুশ্চিন্তা থাকেই। প্রয়োজনে খুঁজতে হয় ফন্দি-ফিকিরও। ভারতীয় ক্রিকেট বোর্ডের কথাই ধরুন। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। অথচ বিসিসিআই কর্তাদের ঘুম হারাম হওয়ার জোগাড়! ২০১১-১২-এর তুলনায় ২০১২-১৩ অর্থবছরের আয় তো কম ছিলই, বিসিসিআই দুশ্চিন্তায় আছে ২০১৩-১৪ অর্থবছর নিয়েও। ঘাটতি কমাতে তৎপর বিসিসিআই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমির কোচিং স্টাফ ও প্রশাসনিক লোকজন ছাঁটাই করতে যাচ্ছে। এমনিতে টেন্ডুলকারের জন্য বলা হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আয়োজনের পেছনে তহবিল বাড়ানোও একটা কারণ। ওয়েবসাইট।