দুষ্ট বেনজেমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও নতুন করে যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজেমা। এবার তাঁর বিরুদ্ধে ১৪ বছর বয়সী এক মেয়েকে অশ্লীল ছবি পাঠানোর অভিযোগ উঠেছে। ‘করিম বেনজে’ নামের একটি ফেসবুক আইডি থেকে তিনি এই ছবিগুলো পাঠিয়েছিলেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ‘দ্য সান’। যে মোবাইল ফোন থেকে এই ছবিগুলো পাঠানো হয়েছে, সেটা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের খেলোয়াড় বা কর্মকর্তা-কর্মচারীরা ব্যবহার করে বলে পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে।ফেসবুকের ওই কথোপকথনে অশ্লীল ছবিগুলো পাঠানো ছাড়াও রিইউনিয়নের ইন্ডিয়ান ওশান আইল্যান্ডে একটা ছুটি কাটানোর ইঙ্গিত দিয়েছিলেন বেনজেমা। মেয়েটি ওই অঞ্চলেই থাকে। এর আগে ২০০৯ সালের ডিসেম্বরেও তিনি ওই আইল্যান্ডে একবার বেড়াতে গিয়েছিলেন বলে সন্দেহের পরিমাণটা আরও বেড়ে গেছে সবার।গত বছর প্যারিসে এক অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছিল বেনজেমার বিরুদ্ধে। যদিও সেটা পুরোপুরিই অস্বীকার করেছিলেন ২৩ বছর বয়সী এই ফরাসি স্ট্রাইকার। এবারও তিনি তাঁর বিরুদ্ধে আনীত এই অভিযোগ স্বীকার করেননি। বলেছেন, অন্য কেউ হয়তো ওই নামের আইডি দিয়ে এই কুকর্মটি করেছে। কিন্তু পুলিশি তদন্তে দেখা গেছে, যে ফোন দিয়ে ওই ছবিগুলো পাঠানো হয়েছে, তা শুধু রিয়াল মাদ্রিদ-সংশ্লিষ্টরাই ব্যবহার করেন। ইএসপিএন।