প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আপনারা কী করছেন, সব খবর আমরা পাই। দুষ্টুমি ছাড়েন...। এসব আর করবেন না।’ টেলিফোনের এ প্রােন্ত কখনো মোলায়েম সুরে, কখনো একটু চড়া গলায় বলে যাচ্ছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম। ও প্রােন্ত বাবুরাম। বোঝা গেল, ফরাশগঞ্জের ফুটবল কর্মকর্তা আত্মপক্ষ সমর্থন করে যাচ্ছেন। তা ব্যাপার কী? পাতানো খেলার গন্ধ! পেশাদার লিগের দ্বিতীয় স্তরে কয়েকটি দলের বিপক্ষে পাতানো ম্যাচ খেলার গুঞ্জন আছে। একটি দল অভিযোগও করেছে বাফুফের দপ্তরে। সেটারই ধারাবাহিকতায় বাবুরামকে বাফুফের সাধারণ সম্পাদকের কালকের ওই ফোন। কিন্তু ঘটনা হলো, মিষ্টি ভাষায় ‘দুষ্টুমি’ ছাড়েন বলা পর্যন্তই তো আর বাফুফের দায়িত্ব শেষ নয়! পাতানো খেলার অভিযোগ উঠলে সেটার তদন্ত হচ্ছে না কেন?