দূত টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজটার জন্য কোনো পারিশ্রমিক নেই। প্রচার-প্রচারণায় অংশ নিতে হবে। বিনিময়ে পাওয়া যাবে না কিছুই। একরকম মিনতি জানিয়েই তাই মহারাষ্ট্রের বনমন্ত্রী সুধীর মুঙ্গাতিওয়ার রাজ্য সরকারের একটি প্রকল্পের দূত হতে চিঠি দিয়েছিলেন শচীন টেন্ডুলকারকে। সে আবেদনে সোমবার ইতিবাচক সাড়া দিয়েছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি। প্রকল্পটি কী? রাজ্যের বাঘ রক্ষা। পশুটির বেঁচে থাকা কঠিন হয়ে পড়ছে দিনকে দিন। এর অস্তিত্ব রক্ষার্থে মহারাষ্ট্র সরকার তাই খুব সচেষ্ট। এর অংশ হিসেবেই বাঘ রক্ষা প্রকল্পের সঙ্গে টেন্ডুলকারকে সম্পৃক্ত করা। জি নিউজ।