দূরপাল্লার সাঁতারের বাংলাদেশ দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর দূরপাল্লার সাঁতারে অংশ নিলেও শেষ পর্যন্ত ৮১ কিলোমিটারের মধ্যে ২৫ কিলোমিটার সাঁতরেছিলেন মুনিরুল ইসলাম ও নিয়ামুল হক। ২৮ আগস্ট ভারতের মুর্শিদাবাদের ভাগিরথী নদীতে অনুষ্ঠেয় সাঁতারের জন্য বাংলাদেশ দলের বাছাইয়ে এবারও টিকেছেন নিয়ামুল। তবে গতবারের ঘটনার পুনরাবৃত্তি এবার ঘটবে না—বলছে ফেডারেশন। মিরপুর সুইমিং কমপ্লেক্সে কাল আটজন সাঁতারুকে বাছাই করা হয়েছে। ৮১ কিলোমিটার পুরুষদের বিভাগে বিকেএসপির আসিফ রেজা, নৌবাহিনীর মুনমুন আহমেদ ও সেনাবাহিনীর নিয়ামুল হক। পুরুষদের ১৯ কিলোমিটারে টিকেছেন বিকেএসপির পলাশ চৌধুরী ও নৌবাহিনীর রুবেল রানা। এই ইভেন্টের মহিলা বিভাগে টিকেছেন আনসারের সবুরা খাতুন, বিকেএসপির নাসিমা খাতুন ও খাদিজা আক্তার। আট কর্মকর্তাসহ ১৮ সদস্যের বাংলাদেশ দল ভারত যাচ্ছে ২৩ আগস্ট।