দৃষ্টি এল ক্লাসিকোতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের লেগে ৬-১ জয়ের পর শালকের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের আজকের ম্যাচটা স্রেফ আনুষ্ঠানিকতা। রিয়াল মাদ্রিদ এখনই আগামী রোববারের এল ক্লাসিকোর জন্য ভাবতে পারে। বার্সেলোনা কিন্তু সেটি শুরু করে দিয়েছে। পরশু ওসাসুনাকে ৭-০ গোলে হারিয়ে ‘হ্যাটট্রিক হিরো’ লিওনেল মেসি রিয়ালকে নিয়ে ভাবনার কথাই জানালেন, ‘মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমানোর দারুণ সুযোগ পাচ্ছি আমরা। ম্যাচটা কঠিন হবে, কারণ এটা রিয়াল মাদ্রিদের মাঠে।’ জেরার্ডো মার্টিনো তো আরেকটু এগিয়ে, ক্লাসিকোর প্রথম একাদশও ঠিক করে ফেলেছেন! আজ চ্যাম্পিয়নস লিগের অন্য ম্যাচে মুখোমুখি চেলসি-গ্যালাতাসারাই। আগের লেগ ড্র হয়েছিল ১-১ গোলে। এএফপি।