দৃষ্টিপ্রতিবন্ধীদের দাবা
জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে কাল শুরু হয়েছে গ্রামীণফোন-দৃষ্টিপ্রতিবন্ধীদের বিশেষ দাবা। দ্বিতীয় রাউন্ড শেষে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ২১ জন খেলোয়াড়। সারা দেশের ৮৪ জন দৃষ্টিপ্রতিবন্ধী দাবাড়ু অংশ নিচ্ছেন প্রতিযোগিতায়। কাল টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, বাংলাদেশ ব্রেইল চেস সোসাইটির (বিবিসিএস) সাধারণ সম্পাদক জাকির হোসেন। সেরেনা নেইইনজুরি যেন পিছুই ছাড়ছে না সেরেনার। আগামী বছরের শুরুতে তাই খেলতে পারবেন না বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে। উইলিয়ামস বোনদের ছোটজন গতবার চ্যাম্পিয়ন হয়েছিলেন মেয়েদের এককে। ফলে এবার এক চ্যাম্পিয়নকে ছাড়াই শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। গত উইম্বলডন জয়ের পর আর কোনো টুর্নামেন্টেই খেলেননি এই ২৯ বছর বয়সী। এক রেস্তোরাঁয় ভাঙা কাচের টুকরোয় পা কেটে যাওয়ায় দুর্দান্ত ফর্মে থাকা সেরেনাকে কোর্টের বাইরে চলে যেতে হয়। সেই চোট এখনো সারেনি। রয়টার্স।কোচির মৃত্যুঅনেক আলোচিত কোচি দল হয়তো আইপিএলেই থাকছে না। আগামী বছর শুরু আইপিএলে নতুন দল হিসেবে যুক্ত হওয়ার কথা ছিল কোচির। কিন্তু ফ্রাঞ্জাইজি নিয়ে সমস্যা দেখা দেওয়ার পর দুই দফায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সমস্যা মিটিয়ে ফেলার জন্য সময় বেঁধে দেয়। আগামীকাল সেই নোটিশের জবাব দেওয়ার শেষ সময়। কিন্তু এর মধ্যে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দলটি। বিনিয়োগকারীরা সরে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন বলে খবর। কেরালা ক্রিকেট সংস্থার সচিব টিসি ম্যাথুও ইঙ্গিত দিয়েছেন, ‘দু-তিন দিনের মধ্যে সমস্যা সমাধান করতে গেলে কোনো অলৌকিক কিছু ঘটতে হবে।’ ওয়েবসাইট।