দৃষ্টিপ্রতিবন্ধীদের দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন-দৃষ্টিপ্রতিবন্ধী দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন শহীদুল ইসলাম। ৯ খেলায় ৯ পয়েন্ট পেয়েছেন রাজশাহীর এই দাবাড়ু। ৭ পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে দ্বিতীয় থেকে ষষ্ঠ হয়েছেন নাজমুল হুদা, আজগর আলী, কামাল হোসেন, শরীফ আহম্মেদ ও মাহবুব আলম। মহিলাদের বিভাগে ৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন তাসলিমা খাতুন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।