দৃষ্টিসীমায় সুপার টেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হয়েছে সাব্বিরের (বাঁয়ে)। কাল চট্টগ্রামে অনুশীলনে মাহমুদউল্লাহকে কিছু একটা বলছিলেন তিনি  প্রথম আলো
আগের ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হয়েছে সাব্বিরের (বাঁয়ে)। কাল চট্টগ্রামে অনুশীলনে মাহমুদউল্লাহকে কিছু একটা বলছিলেন তিনি প্রথম আলো

—ম্যাচটা জেতার পর দলের মানসিক অবস্থা এখন কেমন?

এনামুল: আমরা যেটা করেছি, আমাদের কাছে সেটাই প্রত্যাশিত ছিল। তবে হ্যাঁ, এই ম্যাচে ভুল করলে আবারও সমস্যা হতে পারত। কিন্তু আমরা ম্যাচটা যেভাবে খেলা দরকার সেভাবে খেলেই জিতেছি। এখন আমাদের একটাই লক্ষ্য, দ্বিতীয় পর্বে ওঠা।

আফগান-ম্যাচে অনেক ব্যক্তিগত অর্জনের মধ্যে সবচেয়ে বড় বোধহয় আবদুর রাজ্জাকের নিজেকে ফিরে পাওয়া। ফর্ম খারাপ যাচ্ছিল। এশিয়া কাপে এমন তিক্ত অভিজ্ঞতায় মানসিকভাবেও কিছুটা ধাক্কা খেয়েছেন। কাল প্রসঙ্গটা তুললে অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার যেন আবার লজ্জা পেলেন, ‘অন্যরা কী বলল তা না, আমিও মনে করি ভালো খেলেই আমাকে দলে থাকতে হবে। ভালো না খেললে নিজের কাছে এমনিতেও খারাপ লাগে। এরপর যখন সেটা মানুষের মুখ থেকেও শুনি, তখন তো লজ্জাই লাগে।’ আফগানিস্তান ম্যাচে হয়তো সে লজ্জাটাই পরিণত হয়েছিল জেদে। যদিও রাজ্জাক কথাটা বললেন একটু ঘুরিয়ে, ‘জেদ একটা তো ছিলই। জেদ ছিল, যেভাবেই হোক ম্যাচটা জিততে হবে। সে জন্য আমারও কিছু দায়িত্ব থাকে। আমি সেটাই পালন করার চেষ্টা করেছি। সবাই এখন অনেক খুশি। দলে গুমোট ভাবটা আর নেই। তবে এখানেই থেমে না থেকে আমাদের আরও অনেক দূর যেতে হবে।’

অনেক দূর মানে কত দূর?  লক্ষ্যটা আপাতত পরিষ্কারভাবেই সুপার টেন। দলের নবীনতম সদস্য সাব্বির রহমান অবশ্য অত দূরে ভাবছেন না। আফগানিস্তান ম্যাচের জয়েই যেন এখনো  রোমাঞ্চিত তিনি, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচ বলে কিছুটা চাপ তো ছিলই আমাদের ওপর। প্রস্তুতি ম্যাচ দুটিতে জয় পাওয়ার পরই দলের পরিবেশ বদলে যায়। আত্মবিশ্বাস ফিরে আসে।’

প্রস্তুতি ম্যাচসহ গত তিন ম্যাচে ফিরে পাওয়ার ঘটনা অনেক। তবে সবচেয়ে বড় প্রাপ্তিটা মনে হয় জয়ের ধারা। দৃষ্টিসীমায় আসা সুপার টেনের সম্ভাবনাকে জাগ্রত রাখতে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও জয়টা জরুরি।