দেখেই পালালেন যুবরাজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষ বোলারদের কাছে তিনি ‘আতঙ্ক’। মারমুখী ব্যাটিং করেন বলে কথা। যুবরাজ সিংকে সাজঘরে ফেরানোর আগে স্বস্তিতে থাকার জো নেই বোলারদের। যাকে নিয়ে প্রতিপক্ষ বোলারদের এত ভয়, সেই যুবরাজ পালিয়ে গেলেন!না, ঘটনাটা খেলাধুলা-বিষয়ক নয়। অভিনেত্রী কিম শর্মাকে দেখে পালিয়েছেন যুবরাজ—ভারতীয় গণমাধ্যমগুলোতে এখন তাজা খবর এটাই। শর্মার সঙ্গে ক্রিকেটার যুবরাজের সম্পর্কটা যাঁরা জানেন, তাঁরা হয়তো পালিয়ে যাওয়ার কারণটাও বুঝে ফেলেছেন। কিম শর্মা যে যুবরাজের ‘সাবেক’ প্রেমিকা!ভারতে সদ্যসমাপ্ত ফ্যাশন সপ্তাহ চলাকালীন ঘটনা এটি। একটি লাউঞ্জে প্রবেশ করছিলেন যুবরাজ। লাউঞ্জে ঢুকেই তিনি দেখেন, সেখানে বিশ্রাম নিচ্ছেন শর্মা। সঙ্গে কয়েকজন বন্ধু। মুখ ফিরিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে পাশের লাউঞ্জে চলে যান যুবরাজ।যদিও গণমাধ্যমে প্রচারিত এ খবরকে ‘মিথ্যে’ বলে দাবি করেছেন যুবরাজ। সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টুইটারে তিনি লিখেছেন, ‘আমি পালাইনি। দৌড়ে পাশের লাউঞ্জেও যাইনি। শো দেখে বেশ খুশি মনেই ঘরে ফিরি আমি!’সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত কেনীয় এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন কিম শর্মা। তবে যুবরাজ সত্যি পালিয়েছিলেন কি না, এ সম্পর্কে শর্মার বক্তব্য পাওয়া যায়নি। ওয়েবসাইট।