দেখো উল্কির বাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীর তো নয়, যেন উল্কির কারখানা! এর মধ্যে বাঁ হাতের উল্কিগুলো কেন আঁকিয়েছেন, তা রবার্তো ফিরমিনো নিজেও জানেন না। তবে ডান হাতে যে দুটি মুখ দেখছেন, তাঁরা লিভারপুলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মা-বাবা। চার আঙুলে লেখা ‘১৯৯১’—তাঁর জন্মসাল। ঘাড়ে লেখা ‘দিউস’, পর্তুগিজ শব্দটির অর্থ ‘ঈশ্বর’। বুকে তাঁর বান্ধবী ও মেয়ের নাম। পেটে লেখা ‘ব্লেসড’। তা এত কষ্ট করে উল্কিগুলো আঁকিয়েছেন, সেগুলো মাঝেমধ্যে একটু জার্সি খুলে না দেখালে হয়! পরশুই যেমন, লিগে স্টোক সিটির বিপক্ষে বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে গোল করেই জার্সিটা খুলে ফেললেন ফিরমিনো। যথারীতি হলুদ কার্ডও দেখেছেন। এটা অবশ্য তাঁর অভ্যাসই হয়ে যাচ্ছে। ২০১২-১৩ মৌসুমের পর ইউরোপের শীর্ষ পাঁচ লিগে অতি-উদ্যাপনের কারণে সবচেয়ে বেশি হলুদ কার্ড (৭টি) দেখা ফুটবলার এই ব্রাজিলিয়ানই এএফপি