প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় নিশ্চিত একটা পেনাল্টির আবেদন ফিরিয়ে দিয়েছেন রেফারি। তার পরও আর্জেন্টিনার রক্ষণ কয়েকবার কাঁপিয়ে দিয়েছেন আশকান দেজাগা। দুবার তাঁর দুর্দান্ত হেড কোনোরকমে বাঁচিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক। পরশু ইরানের হয়ে যিনি এমন দুর্দান্ত খেলেছেন তাঁর কিন্তু খেলার কথা ছিল জার্মানির জার্সি গায়ে! ইরান বংশোদ্ভূত দেজাগা জার্মানির অনূর্ধ্ব-১৭ থেকে শুরু করে অনূর্ধ্ব-২১ পর্যন্ত নিয়মিত খেলেছেন। কিন্তু ২০০৭ সালে জার্মান যুবদলের হয়ে ইসরায়েলের বিপক্ষে একটা ম্যাচে ডাক পেয়ে খেলতে অস্বীকৃতি জানালেন ভয়ে! ইসরায়েলে খেলা তো দূরের কথা, ওই দেশটায় যাওয়াটাই অপরাধ বলে মনে করে ইরানিরা। দেজাগার ভয় ছিল, তিনি ইসরায়েলে খেলতে গেলে ইরানে না তাঁর পরিবারকে শাস্তি দেয় দেশটির সরকার। ওই ঘটনার পর জার্মান দলে আর ডাকই পাননি দেজাগা! ওয়েবসাইট।