অকল্যান্ডে বৃষ্টির বাধা

বৃষ্টির আশঙ্কা আগে থেকেই ছিল। শঙ্কা ছিল পয়েন্ট ভাগাভাগিরও। কিন্তু সব শঙ্কা, সব জল্পনা-কল্পনাকে পেছনে ফেলে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি মাঠে গড়ালেও তাতে দ্বিতীয়বারের মতো কালোছায়া ফেলেছে বৃষ্টি।
বৃষ্টি এসে খেলা বন্ধ করার আগে ব্যাট হাতে পাকিস্তানি ব্যাটসম্যানরা ৩৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রানও তারা তুলে ফেলেছিল স্কোরবোর্ডে। পাকিস্তান দলের আশা-ভরসার প্রতীক হয়ে উইকেটে ছিলেন মিসবাহ-উল হক। তিনি অপরাজিত ছিলেস ৪০ রানে। অপরপ্রান্তে ছিলেন শহীদ আফ্রিদি।
প্রথম দফার বৃষ্টি-বিরতির পর খেলা শুরু হওয়ার পর আগের সংগ্রহের সঙ্গে আরও ২২ রান যোগ করেছে পাকিস্তান। এরপর দ্বিতীয় বারের মতো বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে এই খেলায়। দ্বিতীয় দফা বৃষ্টি-বিরতির সময় পাকিস্তানের সংগ্রহ ৪০ ওভারে ৫ উইকেটে ১৯৭ রান। মিসবাহ ৫১ আর আফ্রিদির খাতায় লেখা আছে ৭ রান।
দক্ষিণ আফ্রিকার পক্ষে কাইল অ্যাবট নিয়েছেন ২ উইকেট। এছাড়া মরনে মরকেল ও এবি ডি ভিলিয়ার্স তুলে নিয়েছেন একটি করে উইকেট।
টসে হেরে ব্যাট করতে নামা পাকিস্তান আজ আশীর্বাদ-ধন্য সরফরাজ আহমেদের ব্যাটে। অথচ, এই খেলোয়াড়টিকেই এতদিন সময় কাটাতে হয়েছে সাজঘরে বসে। নিজে ৪৯ রান করে রান আউটের দুর্ভাগ্যে আউট হয়েছেন, কিন্তু দলকে দিয়ে গেছেন দারুণ এক শুরু। ভালো করেছেন ইউনিস খানও। সমালোচকদের দাঁতভাঙা জবাব দিতে গিয়েছিলেন। আউট হয়েছেন ৩৭ রানে।