দেনার চাপ শ্রীলঙ্কা ক্রিকেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ আয়োজন সুখবর নিয়ে আসেনি শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য। এই আনন্দ আয়োজন বরং দেনার বোঝাই মাথায় চাপিয়ে দিয়েছে সদ্য সমাপ্ত বিশ্বকাপ ক্রিকেটের অন্যতম আয়োজক এই দেশের ক্রিকেট পরিচালনা সংস্থার। আর এই দেনা তাঁদের নিজ দেশের সরকারের কাছেই। সরকার বলেছে, ক্রিকেট বিশ্বকাপে সরকারি তরফ থেকে যে খরচ হয়েছে-তা শ্রীলঙ্কা ক্রিকেটকেই ফিরিয়ে দিতে হবে।বিশ্বকাপ উপলক্ষে শ্রীলঙ্কা হাম্বানটোটা ও পাল্লেকেলেতে নতুন দুটি স্টেডিয়াম তৈরি করেছিল। কলম্বোর ঐতিহ্যবাহী প্রেমাদাসা স্টেডিয়ামকে নতুন সাজে সাজানো হয়। কিন্তু এই তিনটি স্টেডিয়ামের নির্মাণ খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের দেনা এই মুহূর্তে ২ কোটি ৩০ লাখ ডলার। যা শ্রীলঙ্কার মতো একটি ছোট অর্থনীতির দেশের ক্রিকেটে বোর্ডের জন্য একটু বাড়াবাড়িই।শ্রীলাঙ্কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দাআনন্দা আলুথগামাগে বলেছেন ‘বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে শ্রীলঙ্কা পাঁচশো কোটি রূপী খরচ করেছে। তিনি আরো বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেটকে এই তিনটি স্টেডিয়ামের নির্মাণ ও সংস্কার খরচ আগামীতে অনুষ্ঠেয় ক্রিকেট সিরিজের আয় ও অন্যান্য খাত থেকে ফিরিয়ে দিতে হবে সরকারকে।’‘তিনটি স্টেডিয়ামের নির্মাণ ও সংস্কারে শ্রীলঙ্কা সরকারের প্রচুর খরচ হয়েছে। সরকারও এটাকে একটি বিনিয়োগ হিসেবেই দেখছে। ক্রিকেট বোর্ডকে সতর্ক থাকতে হবে, যেন এই তিনটি স্টেডিয়ামকে তাঁরা ভবিষ্যতে ক্রিকেটের উন্নয়নে যেন ঠিকভাবে ব্যবহার করতে পারে।’শ্রীলঙ্কা ক্রিকেটের কোষাধ্যক্ষ সুজিওয়া রাজাপক্ষে বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট সরকারি স্টেট ব্যাংক অব সিলোনের কাছ থেকে ২ কোটি ১৫ লাখ ডলার ও আইসিসির কাছ থেকে ৩ কোটি ৫০ লাখ ডলার ঋণ নিয়ে এই দেনা মেটাবে।’রাজাপক্ষে মনে করেন, আগামী কয়েক মাসে শ্রীলঙ্কা ক্রিকেট বেশ কয়েকটি ভালো সিরিজ আয়োজন করবে। এবছরই শ্রীলঙ্কা নিজ দেশে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানকে আতিথেয়তা দেবে। এই সিরিজগুলো থেকে বিজ্ঞাপন ও টেলিভিশন সত্ত্ব মিলিয়ে ভালোই আয় হবে বলে মনে করেন তিনি।বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর শ্রীলঙ্কার ক্রিকেটে বেশ একটা ঝাপটাই পরিলক্ষিত হচ্ছে। অধিনায়ক, সহ-অধিনায়ক ,কোচ সবাই পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছেন নির্বাচক কমিটি। শ্রীলঙ্কা ক্রিকেটের কাছ থেকে সরকারের দেনা মিটিয়ে দেওয়ার আবদার, হয়তো আরো একটি ঝড়েরই ইঙ্গিত দিচ্ছে। ওয়েবসাইট।