প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন। বঞ্চিত বললে ভুল হবে, সন্দীপ কুরহাড়ে আসলে প্রতারিতই হয়েছেন। আইনের আশ্রয় চেয়েও খুব লাভ হয়নি। একটা আবাসন ব্যবসাপ্রতিষ্ঠান তাঁর পৈতৃক সম্পত্তির জন্য মাত্র ২০ লাখ রুপি গছিয়ে দিয়েছে। কুরহাড়ের দাবি, সেটির আসল মূল্য অন্তত দশ গুণ। কোথায় যাবেন তিনি? শেষ পর্যন্ত সাহায্য চাইলেন শচীন টেন্ডুলকারের কাছে। কিন্তু এখানে টেন্ডুলকার এলেন কীভাবে? কুরহাড়ের অভিযোগ যে আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে, সেই অমিত এন্টারপ্রাইজের চার বছর পণ্যদূত ছিলেন টেন্ডুলকার। কুরহাড়ে এখন টেন্ডুলকারের বাসার সামনেই পরিবারসহ অনশন শুরু করার ঘোষণা দিয়েছেন। তবে এটাও জানিয়ে দিয়েছেন, টেন্ডুলকার সাহায্য করুন আর না করুন, কুরহাড়ের কাছে সারা জীবন টেন্ডুলকার ক্রিকেটের দেবতাই থেকে যাবেন। মিড ডে।