দেরিতে উইম্বলডন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত খেলোয়াড়দের দাবি মেনে নিতে হলো উইম্বলডনের আয়োজকদের। ২০১৫ সাল থেকে উইম্বলডন শুরু হবে এক সপ্তাহ দেরিতে। ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের মধ্যে দূরত্বটা বাড়ানোর জন্যই দাবি জানিয়ে আসছিলেন টেনিস খেলোয়াড়েরা। এখন ফ্রেঞ্চ ওপেনের লাল কোর্ট থেকে উইম্বলডনের ঘাসের কোর্টে মানিয়ে নেওয়ার জন্য মাত্র দুই সপ্তাহ সময় পান তাঁরা। ২০১৫ সাল থেকে সময়টা বেড়ে দাঁড়াবে তিন সপ্তাহে। অল-ইংল্যান্ড ক্লাবের চেয়ারম্যান ফিলিপ কুক জানিয়েছেন, ২০১৫ সালের উইম্বলডন চলবে ২৯ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত। রয়টার্স।