দেল পিয়েরোকে টট্টির শ্রদ্ধা
দুজনই রোমা একাডেমির সৃষ্টি। একজন তাঁর পুরোটা ক্যারিয়ার কাটিয়ে দিলেন রোমাতেই। অন্যজন ১৮ বছর কাটিয়ে দিলেন জুভেন্টাসে, যদিও আগামী মৌসুমে তাঁকে খুঁজতে হবে নতুন ক্লাব। বলা হচ্ছে, ইতালিয়ান ফুটবলের দুই বড় তারকা ফ্রান্সেসকো টট্টি আর আলেসান্দ্রো দেল পিয়েরোর কথা।বয়সে দুই বছরের ছোট-বড় হলেও মাঠের লড়াইটা অনেক বড়। তাঁদের ক্লাব ফুটবলের দ্বৈরথটা চলে জাতীয় দলেও। ইতালির জাতীয় দলে ১০ নম্বর জার্সিটি কে পরবেন—এ নিয়ে টট্টি-দেল পিয়েরো লড়াইটা চিরকালীন।কিন্তু মাঠের বাইরে তাঁরা একে অপরের পরম বন্ধু। একজনের প্রতি আরেকজনের গভীর শ্রদ্ধা। এবারও যেমন রোমা অধিনায়ক টট্টি শ্রদ্ধা জানালেন জুভেন্টাস কিংবদন্তিকে। গত বুধবার ছিল দেল পিয়েরোর ৩৭তম জন্মদিন। বিশেষ দিনটিতে ৩৫ বছর বয়সী টট্টি বন্ধুকে শ্রদ্ধা জানিয়ে নিজের ওয়েবসাইটে লিখেছেন, ‘এটা দেল পিয়েরোর দিন, সে যে আজ জ্বালাচ্ছে ৩৭টি মোমবাতি।’একসঙ্গে তিনটি বিশ্বকাপ ও দুটি ইউরোতে খেলা সতীর্থ সম্পর্কে টট্টি আরও লেখেন, ‘অ্যালেক্স...কী প্রতিপক্ষ! কী এক খেলোয়াড়! কী ব্যক্তিত্ব! একটি জীবন্ত প্রতীক, একজন চ্যাম্পিয়ন, যে জুভেন্টাস সমর্থকদের ট্রফির পর ট্রফি উপহার দিয়েছে। আলেসা, আমি মনে করি, যতই বয়স বাড়ছে, ততই যেন মাঠে তোমার মুখোমুখি হতে ভয় পাচ্ছি। তুমি খেলাটির অন্যতম সেরা। আমি তোমার গুণমুদ্ধ, তোমাকে শ্রদ্ধা জানাই।’ ওয়েবসাইট।